সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

ধর্ষণের শিকার নারীর বাচ্চার দায়িত্ব নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়েব ডেস্ক
বিয়ের প্রতিশ্রুতিতে মুদি দোকানির অনৈতিক সম্পর্কের ফলে অন্তঃসত্ত্বা এক নারী গত ১০ জানুয়ারি রাজশাহীর বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে পুত্র সন্তান প্রসব করেন। সন্তান প্রসবের আগে নিত্যদিনের যাবতীয় ব্যয় ও শিশু জন্ম নেয়ার পর ওই শিশুকে লালন-পালনসহ সব ব্যয় বহন করার দায়িত্ব নিয়েছিলেন রাজশাহী-০৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

ওই শিশুকে গতকাল (০৫ ফেব্রুয়ারি) রাতে দেখতে গিয়ে আবারও তার সকল দায়ভার নিজে বহন করার প্রতিশ্রুতি দেন।

বাঘা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এলাকায় আসার পর ওই সন্তানকে তার বাড়িতে নিয়ে আসার কথা বলেন প্রতিমন্ত্রী। জন্ম নেয়া ওই সন্তান রাসেলের মা ঝর্ণাসহ তার বাড়িতে আসার পর তাকে কোলে নিয়ে আর্শিবাদ করেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।’

তিনি আরও বলেন, ‘উপজেলার মনিগ্রাম বাজারের মুদি দোকানি বাদশা আলম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই নারীর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বাদশা তাকে বিয়ে করতে রাজি হয়নি। এতে ওই নারী মামলা করেন। এ ঘটনায় নিত্যদিনের যাবতীয় ব্যয় ও শিশু জন্ম নেয়ার পর ওই শিশুকে লালন-পালনসহ সব ব্যয় বহন করবেন বলে ঘোষণা দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, প্রায় বছরখানেক আগে ভুক্তভোগী নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে যান। এরপর ওই নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার প্রতিবেশী মুদি দোকানি বাদশা আলম শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় ২৯ সেপ্টেম্বর তিনি ধর্ষণের অভিযোগে মামলা করেন। মামলা দায়েরের পাঁচদিন পর বাদশাকে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্ত বাদশা একই উপজেলার তুলশিপুর গ্রামের ইদ্রিশ আলীর ছেলে। ওই গৃহবধুর বাড়ি সংলগ্ন মনিগ্রাম বাজারে ব্যবসা করতেন তিনি।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘অভিযোগের ভিত্তিতে ধর্ষণ মামলার আসামি বাদশা আলমকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধর্ষণের শিকার নারীর বাচ্চার দায়িত্ব নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১