সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

আ.লীগ নেতা বললেন, ‘নৌকায় ভোট না দিলে ঘরে ঘুমানোর সুযোগ নাই। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়েব ডেস্ক
মাদারীপুরের কালকিনিতে নির্বাচনী এক উঠান বৈঠকে আওয়ামী লীগ নেতার দেয়া বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে কালকিনি পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম পাঙ্গাসিয়া গ্রামে বক্তব্য দেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বেলাল হোসেন।

এতে তাকে বলতে শোনা যায়, ‘এখানে যারা উপস্থিত সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। যারা নৌকার বিরুদ্ধ করেন, তাদের কাছে অনুরোধ আগামী দুই-একদিনের মধ্যে পরিবর্তন হয়ে দেশের স্বার্থে নৌকা মার্কার নির্বাচন করেন, তাহলে সবাই ভালভাবে থাকতে পারবেন। তা না হলে ঘরে ঘুমানোর কোন সুযোগ নেই। সবার কাছে অনুরোধ শেখ হাসিনার ঐতিহ্য রক্ষার্থে নৌকায় ভোট দিবেন।’
ওই বক্তব্যে নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করে প্রকাশ্যে ভোটারদের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়দের অনেকে।

এ ব্যাপারে বেলাল হোসেন মুঠোফোনে সময় সংবাদকে বলেন, শুধুমাত্র উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে নৌকায় ভোট দিতে বলেছি।
আপনি প্রকাশ্যে একজন নাগরিককে হুমকি দিতে পারেন কিনা জানতে চাইলে তিনি বলেন, যারা নৌকার বিরুদ্ধে করছে শুধু তাদের জন্যই এই বক্তব্য। এর বাইরে অন্যকিছু নয়।
জানা গেছে, কালকিনি পৌরসভা নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়োগ দেয়া হয়েছে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা হলেন, মাহবুবুল হক, সাইফুল ইসলাম, রোকসানা খাতুন। ২৭ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত তিনজনের প্রতিদিন নির্বাচনী মাঠে থাকার কথা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক জানান, কালকিনি নির্বাহী কর্মকর্তা খবর দিলেই কালকিনি পৌরসভা নির্বাচনের বিষয়ে দেখভাল করতে যাওয়া হয়। এর বাইরে তেমন খোঁজখবর আমরা রাখতে পারি না।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, প্রকাশ্যে ভোটারদের হুমকি দেয়ার বিষয়টি তিনি অবগত নন। তবে, যিনি হুমকি দিয়েছেন খোঁজখবর নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।
জেলা নির্বাচন কর্মকর্তা ও কালকিনি পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, কালকিনিতে দেয়া বক্তব্যটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে। এ ব্যাপারে স্থানীয় এমপির সাথে কথা হয়েছে। তাকে বিষয়টি জানানো হয়েছে।
এদিকে কালকিনি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এসএম হানিফের ব্যবহৃত মুঠোফোনে কল দিলে অন্য একজন রিসিভ করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আ.লীগ নেতা বললেন, ‘নৌকায় ভোট না দিলে ঘরে ঘুমানোর সুযোগ নাই। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:২৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১