সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

যৌতুক না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর মাথা ন্যাড়া করে দিলেন স্বামী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ময়মনসিংহের তারাকান্দায় যৌতুন না পেয়ে কাকলী আক্তার (২০) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মাথা ন্যাড়া করে দিয়েছেন স্বামী শাহ পরান (২৫)। কাকলী আক্তার উপজেলার কামারগাঁও ইউনিয়নের হরিয়াতলা গ্রামের মৃত আবুল বাশারের মেয়ে। শাহ পরান একই উপজেলার প্রজাবতখিলা গ্রামের হক মিয়ার ছেলে।

এ ঘটনায় কাকলী আক্তার বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে তারাকান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অভিযোগের বরাত দিয়ে তিনি বলেন, ‘প্রায় ১০ মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয় তাদের। বিয়ের তিন মাস পর গর্ভবতী হন কাকলি আক্তার। এরপর থেকে যৌতুকের জন্য তার ওপর নির্যাতন শুরু হয়। এ বস্থায় গত ২৯ জানুয়ারি সন্তান নষ্ট করার জন্য তাকে ডাক্তারের কাছে নিয়ে যান শাহ পরান। কাকলী সন্তান নষ্ট করতে রাজি না হওয়ায় বাড়িতে তার ওপর শারীরিক নির্যাতন শুরু হয়। এক পর্যায়ে কাকলীর মাথার চুল কেটে দেন শাহ পরান।’

‘মাথা ন্যাড়া করার পর বাড়িতে তিনদিন আটকে রাখেন তাকে। তিনদিন আটক থাকার পর সুযোগ পেয়ে কাকলি পালিয়ে তার বাবার বাড়ি চলে যান। এরপর পরিবারের লোকজনকে নিয়ে বৃহস্পতিবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।’

ওসি আরও বলেন, ‘অভিযোগ দেয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে, জানতে পেরেছি দুই পক্ষই বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যৌতুক না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীর মাথা ন্যাড়া করে দিলেন স্বামী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৩৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১