সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ বন্ধ করতে পুলিশ বদ্ধপরিকর ডিআইজি শফিকুল ইসলাম। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১২:১০ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :নলছিটিতে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ ফেব্রুয়ারি বিকেলে নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোহম্মদ শফিকুল ইসলাম বিপিএম(বার) পিপিএম। নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগ’র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান’র সভাপতিত্বে এ আয়োজনে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন,নলছিটি পৌরসভার নব নির্বাচিত মেয়র ও জেলা আ’লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ ওয়াহেদ কবির খান,কমিউনিটি পুলিশিং’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ মজিবুর রহমান খোন্দকার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোহম্মদ শফিকুল ইসলাম বিপিএম(বার) পিপিএম বলেন সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ বন্ধ করতে পুলিশ ও কমিউনিটি পুলিশিং’র যৌথ প্রচেষ্টা অব্যাহত আছে। মাদক সেবন ও বিক্রি থেকে যারা ফিরে আসবে তাদের পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলে ঘোষণা দেন। তিনি বলেন পুলিশি সেবা পেতে কোন ধরনের সমস্যা বা সেবা বঞ্চিত হলে সরাসরি তার অফিসে যোগাযোগ করতে বলেন। পুলিশের সেবার মানের পরিবর্তন হয়েছে উল্লেখ করে বলেন প্রতিটি থানায় এখন নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধীর জন্য আলাদা ডেক্স করা হয়েছে। নারীরা অনেক সময় তাদের সমস্যার কথা খোলাখুলি বলতে পারে না। তাই তাদের সেবা প্রদানের জন্য নারী অফিসাররা কাজ করবেন। তিনি বলেন মাদকাসক্ত হওয়ার মুলে রয়েছে বিড়ি-সিগারেট সেবন,তাই বিড়ি-সিগারেট খাওয়া থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ বন্ধ করতে পুলিশ বদ্ধপরিকর ডিআইজি শফিকুল ইসলাম। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:১২:১০ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১