সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

ধর্ষণ মামলায় রাজশাহী রেলওয়ে স্টেশন মাস্টার গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৪:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১ ২৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: চাকরীর প্রলোভন দেখিয়ে যুবতীকে ধর্ষণের অভিযোগে সাবেক রাজশাহী রেলওয়ে স্টেশন মাস্টার মঈন উদ্দীন আজাদকে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

আজ বুধবার রাতে স্টেশন মাস্টার মহিউদ্দিনকে গ্রেপ্তারের বিষয়টি পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে এই বিষয় নিয়ে বোয়ালিয়া মডেল থানার (ওসি) নিবারণ চন্দ্র বর্মন কে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

গত ২০ জানয়ারি রাজশাহী রেলওয়ে স্টেশন মাস্টারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক নারী।

মঙ্গলবার রাতে দুই সন্তানের জননী ওই নারী বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেন। অভিযুক্ত রেল কর্মকর্তার নাম মঈন উদ্দিন আজাদ। মামলার পর থেকে তিনি পলাতক।

ওই নারী জানান, ট্রেনে যাতায়াতের পথে স্টেশন মাস্টার আজাদের সঙ্গে তার পরিচয়। তাদের মধ্যে ফেসবুক ম্যাসেঞ্জারে কথা হতো। তিনি ওই নারীকে রেলওয়েতে চাকরি দেবার কথা বলে দুই লাখ টাকাও নিয়েছিলেন।

নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক বই দেয়ার কথা বলে রবিবার বিকেলে নিজ বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে আজাদ। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধর্ষণ মামলায় রাজশাহী রেলওয়ে স্টেশন মাস্টার গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:২৪:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১