ঝিনাইদহের বারোবাজারে র্যাবের অভিযান; ফেন্সিডিলসহ এক আসামি গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৫:৩৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১ ২২০ বার পড়া হয়েছে

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার।।
ঝিনাইদহের কালীগঞ্জ থানাধীন বারোবাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২০৩ (দুইশত তিন) বোতল ফেন্সিডিলসহ আল তানভীর রোহান (২০) নামের এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃত আসামি সাতক্ষীরার কালীগঞ্জ থানাধীন শিবপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। গতকাল রবিবার (৩১শে জানুয়ারি) রাত ৮টার সময় তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল রবিবার রাতে ঝিনাইদহের কালীগঞ্জ থানাধীন বারোবাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে মোসলেম এর খাবার হোটেলের সামনের পাকা রাস্তার পাশ থেকে তানভীর নামের এক আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় তার দখল হতে উদ্ধার করা হয় ভারতীয় আমদানি নিষিদ্ধ মাদকদ্রব্য ২০৩ বোতল ফেন্সিডিল।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে ঝিনাইদহের কালীগঞ্জ থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২, র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমাণ্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন।


























