সংবাদ শিরোনাম ::
স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মেয়েদের ৪০০ আইডি হ্যাক, গোপন ভিডিও হাতিয়ে নিয়ে ব্ল্যাকমেইল! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১ ১৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়েব ডেস্ক

২৬ বছরের এক যুবক। পড়াশোনার বালাই নেই। ক্লাস এইটেও ফেল। কিন্তু তীক্ষ্র ব্রেন। সোশ্যাল মিডিয়ায় মেয়েদের অ্যাকাউন্ট হ্যাক করে গোপন ভিডিও দিয়ে হাতিয়ে নিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করে টাকা চাইতেন। এভাবে প্রায় ৪০০ মেয়ের অ্যাকাউন্ট হ্যাক করেছেন বলে অভিযোগ ওই যুবকের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। এক মহিলা ওই যুবকের বিরুদ্ধে লখনউ পুলিশের কাছে জিডি করলে, তার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওই যুবক অষ্টম শ্রেণিতে ফেল করার পর আর পড়াশোনা করেননি।
ওই যুবক জানিয়েছেন, ইউটিউব দেখে শিখেছেন কীভাবে হ্যাক করা হয় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এরপর একটা ওয়েব লিঙ্ক পাঠাতেন মেয়েদের। যে সেই লিঙ্কটি খুলে ফেলত তাদেরকে মেইল আইডি ও পাসওয়ার্ড নথিভুক্ত করার জন্য বলা হত। সেখানে মেইল আইডি ও পাসওয়ার্ড দিলেই, যুবক ঢুকে পড়তে পড়তেন তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে।

সেখান থেকে তাদের গোপন চ্যাট, ছবি, ভিডিও, কোনও গোপন তথ্য হাতিয়ে ব্ল্যাকমেইল করতেন ওই যুবক। পুলিশ, ওই যুবকের ল্যাপটপ মোবাইল বাজেয়াপ্ত করেছে।
এ বিষয়ে পুলিশ সতর্কবার্তা দিয়েছে, এরকম কোনও লিঙ্ক এলে, তা খুলবেন না। যদি ভুল করে হাত পড়ে যায়, তারপর সেই লিঙ্কে মেইল আইডি ও পাসওয়ার্ড নথিভুক্ত করবেন না।
সূত্র: জি নিউজ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেয়েদের ৪০০ আইডি হ্যাক, গোপন ভিডিও হাতিয়ে নিয়ে ব্ল্যাকমেইল! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১