সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

সৌখিন শিকারির বড়শিতে উঠল বিশাল বোয়াল মাছ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো: জাকিরুল ইসলাম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার এক সৌখিন শিকারির বড়শিতে বিশাল আকারের বোয়াল মাছ ধরা পড়েছে। গোয়ালন্দ পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৌখিন মৎস্য শিকারি আবু সাইদ পলাশের বড়শিতে মঙ্গলবার ১৮ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বোয়াল মাছটি ধরা পড়েছে।

এ বিষয়ে আবু সাইদ পলাশ বলেন, আমি কার্গো জাহাজে চাকরি করি। আমাদের জাহাজটি সোমবার পাবনার নটাখোলা স্থানে যমুনা নদীতে আটকা পড়ে।সেখানে দীর্ঘ সময় অলস বসে থেকে এক পর্যায়ে রাতে নদীতে একটা বড়শি ফেলি।

তিনি বলেন, সারারাত বড়শিতে কোনো সাড়া না পেলেও মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বড়শিতে একটি সজোরে ধাক্কা টান দেয়। এতে আমি বুঝতে পারি বড়শিতে বড় কোনো মাছ আটকা পড়েছে। বড়শি উপরে টেনে তুলতেই দেখতে পাই বড় সাইজের একটি বোয়াল মাছ।

সাইদ পলাশ বলেন, পরে মাছটি মেপে দেখি এটির ওজন ১৮ কেজি ৫০০ গ্রাম। পরে আমি দুপুর ১২টার দিকে মাছটি নিয়ে আমার নিজ বাড়ি গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে আসি। এ সময় মাছটি এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করে।

এত বড় মাছ কী করবেন জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি সৌখিন শিকারি। দীর্ঘদিন ধরে নদীতে বড়শি দিয়ে মাছ শিকার করি।কিন্তু এতো বড় মাছ কখনোই পাইনি।এই মাছটি পেয়ে আমি খুবই আনন্দিত। মাছটি আমি আমার সকল আত্মীয়-স্বজনদের নিয়ে ভাগ করে খাবো।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, বর্তমানে পদ্মা নদীর যমুনার মোহনায় ইলিশ মাছের আকাল থাকলেও প্রায়ই নদীতে বড় আকৃতির বাঘাইড়, বোয়াল, কাতলসহ নানান সুস্বাদু মাছ ধরা পড়ছে। বিষয়টি খুবই ভালো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সৌখিন শিকারির বড়শিতে উঠল বিশাল বোয়াল মাছ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:১৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১