সংবাদ শিরোনাম ::
রাজাপুরে ১২৫ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মাসুদ ডিবি পুলিশের হাতে আটক। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:০৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১ ২২১ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার জাইল্লাপাড়া এলাকা থেকে ডিবি পুলিশের অভিযানে রবিবার রাতে আবদুল হাইয়ের ছেলে মোঃ মাসুদ ডিবি পুলিশের অভিযানে ১২৫ পিছ ইয়াবাসহ আটক হয়। পুলিশ জানান সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মাসুদকে ইয়াবাসহ আটক করা হয়।
মাদক ব্যবসায়ী মাসুদ এর নামে পূর্বে চারটি মামলা রয়েছে একটি হত্যা মামলা ও তিনটি মাদক মামলা। মাদক ব্যবসায়ী মাসুদের নামে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।


























