সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ভারতে সাড়ে ৩ হাজার মসজিদ ভেঙে ফেলতে চায় বিজেপি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১ ২১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: ভারতের আসামে বিধানসভা নির্বাচনে মহাজোটের অন্যতম শরিক দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের প্রধান বদরুদ্দিন আজমল দাবি করেছেন, বিজেপি আবার ক্ষমতায় এলে ভারতের ৩ হাজার ৫০০ মসজিদ ভেঙে দেবে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) আসামের ধুবড়ির গৌরীপুরের এক জনসভায় তিনি এ মন্তব্য করেছেন। সূত্র: হিন্দুস্তান টাইমস, ওয়ান ইন্ডিয়া।
এ সময় তিনি বলেন, বিজেপি হলো দেশের শত্রু, মহিলাদের জন্য বিপদ। বিজেপি ৩ হাজার ৫০০ মসজিদের তালিকা তৈরি করেছে। যদি ফের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তারা, তাহলে ওই মসজিদগুলোকে ভেঙে দেওয়া হবে। একই সঙ্গে তিনি বলেন, আসাম রাজ্যে যদি ফের বিজেপি আসে তাহলে বোরকাপরা মহিলাদের বেরোতে দেওয়া হবে না, মসজিদে আজান দিতে দেবে না। তিনি প্রশ্ন করেন এ রকমভাবে কি মানুষ বেঁচে থাকতে চায়!

এদিকে ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি আজমলের ওই মন্তব্য আসামে বিতর্কের সৃষ্টি হয়েছে। তারা জানাচ্ছে, দেশটির রাজনৈতিক মহলের ধারণা, সাম্প্রদায়িক মেরুকরণের জন্য ওই মন্তব্য করেছেন আজমল। অথচ বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ নীতিকে ঠেকাতেই একটি মহাজোট তৈরি করেছে কংগ্রেসসহ রাজ্যের ৫ দল।

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, এমন বক্তব্যের প্রেক্ষিতে আসাম কংগ্রেসের সভাপতি রিপুন বোরা বলেন যে তারা এ রকম কথা কখনো বলবেন না। আজমল কি বলেছে সেটা তিনি শুনেছেন বলে রিপুন জানান যে, আজমলের সঙ্গে কথা বলবেন। আজমল এ রকম কথা বলায় ভারতীয় হিন্দুরা চটে যেতে পারে, এটি ভেবেই এখন রাতের ঘুম ওড়েছে কংগ্রেস নেতাদের এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতে সাড়ে ৩ হাজার মসজিদ ভেঙে ফেলতে চায় বিজেপি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৩৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১