সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

বিচারককে ঘুষ দিতে গিয়ে এসআই ধরা, অত:পর ক্লোজড। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১ ১৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: সিলেটের জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারককে ঘুষ দেয়ার চেষ্টার অভিযোগে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) ক্লোজড করা হয়েছে। গতকাল মঙ্গলবার জকিগঞ্জ থানার এসআই রাজা মিয়া বিচারককে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার (২০ জানুয়ারি) তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত সাংবাদিকদের করে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন- এসআই রাজা মিয়াকে ক্লোজড করা হয়েছে। তবে আদালতের দেওয়া তাকে গ্রেফতারের কোনো লিখিত আদেশ পাওয়া যায়নি।

পুলিশের একটি সূত্র জানায়, এসআই রাজা মিয়া মামলার (সিআর ৫৮/২০২০) এক আসামিকে বাদ দিয়ে তিন আসামির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এ সময় আদালতের বিচারক একজন আসামিকে কেন বাদ দেওয়া হয়েছে জানতে চেয়ে মামলার বাদী ও তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে শুনানির দিন ধার্য করেন। গত মঙ্গলবার ছিল শুনানির ধার্য দিন। ওইদিন এসআই রাজা মিয়া অনুমতি ছাড়াই বিচারক আনোয়ার হোসেন সাগরের খাস কামরায় ঢুকে তাকে উৎকোচ দেয়ার চেষ্টা করেন। এ সময় বিচারক কৌশলে এসআই রাজা মিয়াকে এজলাশে নিয়ে আসেন। সেখানে আইনজীবী ও উপস্থিত লোকজনের সামনে এসআই রাজা মিয়াকে গ্রেপ্তারপূর্বক জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এ সময় এসআই রাজা মিয়া কান্নাকাটি শুরু করেন এবং করজোড়ে ক্ষমা চান। পরে রাত ৮টার দিকে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আবদুন নাসের ও জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বিভাগীয় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার শর্তে তাকে মুক্ত করেন। এ অভিযোগে বুধবার এসআই রাজা মিয়াকে সিলেট পুলিশ লাইনে ক্লোজড করা হয়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিচারককে ঘুষ দিতে গিয়ে এসআই ধরা, অত:পর ক্লোজড। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৪৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১