সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

দেড় লক্ষ টাকার জাল নোটসহ নারী আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১ ১৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে এক লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশত টাকার জাল নোটসহ এক নারীকে আটক করা হয়েছে।
আটক নারী শারমিন জাহান মনি (৩০)। তার স্বামীর নাম মোঃ নান্নু মিয়া।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ড হযরত শাহ জালাল সড়কের একতা লেনের জনৈক আইয়ুব আলী খানের ভাড়াটিয়া বাসা থেকে তাকে আটক করা হয়।

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে এয়ারপোর্ট থানাধীন ২৯ নং ওয়ার্ড হযরত শাহ জালাল সড়কের একতা লেনের জনৈক আইয়ুব আলী খানের ভাড়াটিয়া টিনশেড বাসায় কতিপয় ব্যক্তি জাল টাকাসহ অবস্থান করছে। এ সময় ডিসি খাইরুল আলমের নির্দেশে এসআই আলমগীর হোসেন ও তার সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে শারমিন জাহান মনিকে আটক করে এবং তার রুমের বিছানার তোষকের নিচ থেকে ৫ শ টাকার ৩শ ১১টি জালনোট উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শারমিন জাহান মনির স্বামী নান্নু মিয়া ও জাহাঙ্গীর হোসেন নামে অপর ব্যক্তি পালিয়ে যায়।

উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম আরও জানান, আটক জাল টাকাগুলো কোথা থেকে কিভাবে এলো, এর গন্তব্য কোথায় এবং বাকী দুই জনকে ধরতে পুলিশের অভিযান চলমান থাকবে।

আটক নারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেড় লক্ষ টাকার জাল নোটসহ নারী আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৪৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১