সংবাদ শিরোনাম ::
পিপলস লিজিংয়ের শেয়ার নিজ নামে, সাবেক চেয়ারম্যানসহ ৩ জনকে তলব। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১ ২১৬ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
পিপলস লিজিংয়ের নামে কেনা শেয়ার নিজ নামে হস্তান্তর করায় সাবেক চেয়ারম্যানসহ তিনজনকে তলব করেছেন হাইকোর্ট। পাশাপাশি আরো দুটি প্রতিষ্ঠানের প্রতিনিধিকেও এ বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য আগামী ৩ ফেব্রুয়ারি হাজির হতে বলেছেন হাইকোর্ট।
অর্থাৎ মোট পাঁচজনকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে আদালতে।
এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে মঙ্গলবার (১৯ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন।


























