সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

কক্সবাজারের জঙ্গলে মিলল প্রাচীন মসজিদ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১ ১৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
প্রাচীন একটি মসজিদের সন্ধান পাওয়া গেছে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ এলাকায়। মসজিদটির অবস্থান উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকায়।

কয়েকজন যুবক জঙ্গল পরিষ্কার করে সোমবার (১৮ জানুয়ারি) মসজিদটির পুরো চিত্র বের করে আনেন।
মসজিদটি প্রসঙ্গে স্থানীয় বাসিন্দাদের মন্তব্য, প্রাচীন এই মসজিদ সম্পর্কে তারা পূর্ব পুরুষদের কাছ থেকে শুনে আসছেন। এটি কয়েক’শ বছরের পুরনো মসজিদ। জঙ্গলে ঢাকা ছিল বলে কেউ সেখানে যেতেন না।

খোঁজ নিয়ে জানা গেছে, মসজিদটি এক গম্বুজবিশিষ্ট। এর দেয়াল ঘেঁষে একটি বড় মিম্বার রয়েছে। মসজিদটিতে একটি মেহরাব রয়েছে এবং দেয়ালে ছোট ছোট কয়েকটি খোপ রয়েছে। এটি পোড়া ইট, বালু, চুণ এবং সুরকি দিয়ে নির্মিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এলাকার প্রবীণ ব্যক্তি আজিম উল্লাহ গণমাধ্যমকে বলেন, আমরা ছোট থেকেই শুনে আসছি এখানে একটা মসজিদ আছে। বহু বছর আগে বিদেশ থেকে কয়েকজন পীর সাহেব এ দেশে ইসলাম প্রচার করতে এসেছিলেন। রাতে এখানেই তারা আত্মগোপন করতেন। তারাই সম্ভবত এই মসজিদটি তৈরি করেছিলেন নামাজ আদায়ের জন্য।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ উদ্দিন জানান, বনলতার আড়ালে একটি মসজিদের সন্ধান মিলেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অনুমতি পেলে এটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কক্সবাজারের জঙ্গলে মিলল প্রাচীন মসজিদ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৫৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১