সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

পটুয়াখালীর মির্জাগঞ্জে কাউন্সিলর প্রার্থীকে গণধর্ষণ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১ ২৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: পটুয়াখালীর মির্জাগঞ্জে সংরক্ষিত এক নারী কাউন্সিলর প্রার্থীকে (৪৫) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার শ্রীনগর এলাকায় এ ঘটনা ঘটে। আজ রোববার (১৭ জানুয়ারি) দুপুরে ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে মির্জাগঞ্জ থানায় একটি মামলা করেন।
এ ঘটনায় জড়িত সদর উপজেলার ময়দা ২ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মো. মোসলেম উদ্দিনের ছেলে জ‌লিলুর রহমান জলিল (৪০), একই এলাকার বাসিন্দা মৃত রজব আলী সিকদারের ছেলে রাজ্জাক ওরফে রাজা সিকদার (৪০) ও ফোরকান সিকদারের ছেলে মো. স‌জিব সিকদারকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

ধর্ষণের শিকার ওই নারী সাংবাদিকদের জানান, আগামী পৌর নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এজন্য বাড়ি বাড়ি ঘুরে প্রচারণা চালাচ্ছেন। শনিবার রাতে প্রচারণা শেষে বাড়ি ফিরছিলেন। ওই সময় আসামিরা চুন্নু ফকিরের বসতঘরের পূর্ব পাশের জমিতে নিয়ে তাকে গণধর্ষণ করেন। তিনি এ ঘটনার বিচার চান।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার বলেন, ওই নারীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালীর মির্জাগঞ্জে কাউন্সিলর প্রার্থীকে গণধর্ষণ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:২৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১