সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

এমপি আসবেন’ বলে বন্ধ সেতু, এক ঘণ্টা যন্ত্রণায় কাতরাল দগ্ধ শিশু। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
স্থানীয় সংসদ সদস্য (এমপি) একটি মতবিনিময় সভায় অংশ নিতে চট্টগ্রাম নগর থেকে বোয়ালখালীতে আসবেন। তাই কালুরঘাট সেতুতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ রাখা হয়। এ সময় সেতুর পূর্ব পাড়ে আটকা পড়েন উপজেলা সদরের মীর পাড়ার এনামুল হক। কোলে তখন যন্ত্রণায় কাতরাচ্ছিল তার ছয় বছরের দগ্ধ কন্যা। অটোরিকশায় বসে দগ্ধ মেয়েকে কোলে নিয়ে তাকে এক ঘণ্টারও বেশি সময় কাটাতে হয়। এ সময় আকুতি-মিনতি করেও ‘কর্তাদের’ মন গলাতে পারেননি তিনি; মেলেনি সেতু পার হওয়ার অনুমতি।

রোববার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনার সাক্ষী হন সেতু পারাপারে অপেক্ষায় থাকা হাজারও মানুষ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রোববার সকাল ১০টার দিকে উপজেলা সদরের মীর পাড়ার এনামুল হকের শিশুকন্যা তানজিলা হকের শরীর ঘরে হাড়িতে রাখা গরম পানিতে ঝলসে যায়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। তখন সিএনজিচালিত অটোরিকশায় নগরের চমেক হাসপাতালের উদ্দেশ্যে শিশুটিকে নিয়ে রওনা দেন স্বজনরা। কিন্তু ততক্ষণে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনের এমপি মোসলেম উদ্দিন আসার খবরে সেতুতে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। তখন বেলা প্রায় সাড়ে ১০টা।

কালুরঘাট সেতু পার হওয়ার জন্য টোল অফিসের সামনে দগ্ধ শিশুটিকে নিয়ে অটোরিকশাটি দাঁড়িয়ে ছিল। যন্ত্রণায় ছটফট করতে থাকা শিশুকে কোলে নিয়ে অসহায় হয়ে পড়েন স্বজনরা। এভাবে এক ঘণ্টারও বেশি সময় কেটে যায়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, রোববার সকালে প্রতিদিনের মতোই সেতুর পশ্চিম পাড়ে পারাপারের জন্য অপেক্ষায় থাকা দীর্ঘ যানজট স্থায়ী হয় প্রায় এক ঘণ্টা। এরপর পূর্ব পাড় থেকে গাড়ি ওঠার মুহূর্তে আবারও সেতু বন্ধ করে দেয় টোল কর্তৃপক্ষ। ওই সময় গাড়ি পারাপার বন্ধের কারণ জানতে চাইলে ‘এমপি পার হবেন’ বলে জানান টোল অফিসে দায়িত্বরত কর্মকর্তা। এদিকে যন্ত্রণায় কাতর সিএনজিতে থাকা তানজিলার চিৎকার ও মা-বাবার আহাজারিতে উপস্থিত জনতার মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। পরে এমপি মোসলেম উদ্দিন ১১টা ৪৫ মিনিটে বোয়ালখালী থানা পুলিশের প্রটোকলে পার হলে পূর্ব পাড় থেকে সেতু চালু হয়।

জানা গেছে, এমপি মোসলেম উদ্দিন আহমদ বেলা ১১টা ৪৫ মিনিটে সেতু পার হয়ে ১২টার দিকে উপজেলা সদরে উপজেলা কৃষি অধিদফতর আয়োজিত বোরো আবাদ বৃদ্ধির লক্ষ্যে জনপ্রতিনিধি, স্কিম ম্যানেজার ও কৃষকদের অংশগ্রহণে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

এ বিষয়ে জানতে চাইলে টোল অফিসে কর্মরত ম্যানেজার নিজাম উদ্দীন জানান, তিনি সকালের শিফটে দায়িত্বে ছিলেন না। তাই এ বিষয়ে কিছু জানেন না। তবে সকালের দায়িত্বে থাকা ম্যানেজার নুর উদ্দীন তাকে জানান, বোয়ালখালী থানা পুলিশ পরিচয় দিয়ে ‘এমপি পার হবেন’ জানিয়ে সেতু বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছিল।

জানতে চাইলে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। টোল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার। এমপির প্রটোকলের দায়িত্বে ছিলেন থানার সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর আল আমান।’

থানার সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর আল আমান বিষয়টি অস্বীকার বলেন, ‘এমপি স্যারের সাথে থাকা লোকজনরাই সেতু বন্ধ রাখার নির্দেশ দেন। পুলিশ কখনো সেতু বন্ধ রাখার নির্দেশ দেয় না।’

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে চট্টগ্রাম-৮ আসনের এমপি মোসলেম উদ্দিন আহমদ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে এ ধরনের ঘটনা ঘটে থাকলে তা খুবই অমানবিক ও দুঃখজনক।’ বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

দগ্ধ তানজিলার বাবা এনামুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তার শিশুকন্যাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এমপি আসবেন’ বলে বন্ধ সেতু, এক ঘণ্টা যন্ত্রণায় কাতরাল দগ্ধ শিশু। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৩৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১