সংবাদ শিরোনাম ::
চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার

লন্ডনে করোনায় একই দিনে বাংলাদেশি দুই ভাইয়ের মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১ ২০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
প্রবাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবুল লেইছ মিয়া ও তার বড় ভাই কমিউনিটি ব্যক্তিত্ব আকদ্দুস আলী মারা গেছেন।

শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে বড় ভাই আকদ্দুস আলী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রয়েল লন্ডন হসপিটালে ইন্তেকাল করেন। এর ১০ ঘণ্টা পর সন্ধ্যায় নিজ ঘরে মারা যান ছোট ভাই আবুল লেইস মিয়া। তিনিও করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।
তাদের এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কমিউনিটিতে গভীর শোক নেমে আসে।

মৃত আবুল লেইস লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও এক সময় দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর। তিনি ৩ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি নিউহ্যামে বসবাস করতেন। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসশী গ্রামে তার আদি বাড়ী।
সদ্য প্রয়াত আবুল লেইস মিয়া একাত্তরে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সংগ্রহে একজন তরুণ সংগঠক হিসেবে ব্যাপক ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধের পক্ষে জনমত ও তহবিল সংগ্রহে মুক্তিযুদ্ধের তৎকালীন অন্যতম শীর্ষ সংগঠক গৌস খানের সাথে ওই সময় তিনি সারা ব্রিটেন চষে বেড়ান। ট্রাফালগার স্কোয়ারসহ ব্রিটেনের প্রতিটি বড় বড় ক্যাম্পেইন সমাবেশে আবুল লেইস মিয়ার ছিলো সরব উপস্থিতি। মুক্তিযুদ্ধ সংগঠনে তার ব্যাপক সাংগঠনিক তৎপরতাই মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে তাকে তৎকালীন সিনিয়র নেতাদের নজরে নিয়ে আসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লন্ডনে করোনায় একই দিনে বাংলাদেশি দুই ভাইয়ের মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:৫৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১