সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

দুই ছাত্রীর স্পর্শকাতর জায়গায় হাত, মাদরাসা শিক্ষক গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১ ৩১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
দিনাজপুরের হিলিতে কওমি মাদরাসার দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এনামুল (২৬) নামের এক মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে হাকিমপুর উপজেলার ছাতনী চার মাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক এনামুল বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আব্দুল আজিজের ছেলে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেন।

থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, এক মাস আগে নাতনি ও মেয়েকে ছাতনী মারকাযুল উলুম আল ইসলামিয়া মাদরাসায় ভর্তি করান মমিনুল ইসলাম। ১৪ জানুয়ারি মাদরাসা ছুটি শেষে তার মেয়ে ও নাতনিকে ঘরের মধ্যে আটকিয়ে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেন শিক্ষক এনামুল। ১৫ জানুয়ারি মেয়ের মা বিষয়টি জানতে পেরে মাদরাসার শিক্ষকদের অবহিত করেন। পরে সুবিচার না পেয়ে শনিবার হাকিমপুর থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন মেয়ের বাবা।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, ওই ছাত্রীর বাবা মাদরাসা শিক্ষক এনামুলের বিরুদ্ধে শনিবার যৌন নিপীড়নের অভিযোগ দায়ের করেন। পরে পুলিশের একটি টিম ছাতনী চার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুই ছাত্রীর স্পর্শকাতর জায়গায় হাত, মাদরাসা শিক্ষক গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:৩০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১