সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

চাকরি না পেয়ে ন্যায্যমূল্যে কিডনি বিক্রি করতে চান রফিকুল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১ ১৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
চাকরি না পেয়ে ন্যায্যমূলে কিডনি বিক্রির জন্য ফেসবুকে স্বাস্থ্যমন্ত্রীকে উদ্দেশ করে পোস্ট দিয়েছেন এক যুবক। তার নাম রফিকুল হাসান। হতাশা থেকেই তিনি এ কাজ করেন বলে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন।

জানা গেছে পশ্চিম বঙ্গের উত্তর ২৪ পরগণার শাসনে বসবাস করেন তিনি। সেই এলাকায় শুধু তিনি একা নন, তার সঙ্গে রয়েছেন কয়েক যুবক, যারা চাকরি না পেয়ে অভাব-অনটনে হতাশায় দিন কাটাচ্ছেন। সংসারের দায় ঘাড়ে এসে পড়েছে। কিন্তু রোজগার নেই।
বাংলায় অনার্স নিয়ে গ্র্যাজুয়েশনের পর দীর্ঘদিন চাকরির খোঁজ করেছেন রফিকুল হাসান। বহু জায়গায় আবেদন করেছেন। সরকারি চাকরির পরীক্ষা দিয়েছেন কিন্তু কাজ মেলেনি। চরম হতাশায় শেষে ফেসবুকে পোস্ট করেন খোদ স্বাস্থ্যমন্ত্রীকে উদ্দেশ করে। ক্যাপশনে লেখেন, সম্মানীয় স্বাস্থ্যমন্ত্রী, বেকারত্বের জ্বালা আর নিতে পারছি না। আমি আমার একটা কিডনি বিক্রি করতে চাই। আমার কিডনিটি ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করলে কৃতজ্ঞ থাকব।

ভারতীয় গণমাধ্যমকে রফিকুল হাসান বলেন, ২০২১ সালে টেট পরীক্ষায় বসি। ভালো পরীক্ষা দিয়েছিলাম কিন্তু কী হলো বুঝতে পারিনি। এরপর নানা সরকারি চাকরির পরীক্ষা দিই। কিন্তু ফলাফলই জানতে পারিনি।
রফিকুল হাসান আরো বলেন, লেখাপড়া করে সরকারি চাকরি পাব ভেবেছিলাম। প্রধানমন্ত্রীও বলেছিলেন, ২ কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কিন্তু কোথায় কী! হতাশায় অভাব-অনটনে দিন কাটছে।

সূত্র: জি২৪ ঘণ্টা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাকরি না পেয়ে ন্যায্যমূল্যে কিডনি বিক্রি করতে চান রফিকুল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:৩৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১