সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

ভোলায় প্রেমের টানে কিশোরী ঘর ছাড়বে, ভয়ে শিকলে বেঁধে রেখেছেন বাবা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১ ১৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ভোলার লালমোহন উপজেলায় প্রেমের টানে কিশোরী ঘর ছাড়ার ভয়ে মারধর করে শিকল দিয়ে বেঁধে রেখেছেন বাবা-মা।

পরে অভিযোগ পেয়ে লালমোহন থানা পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে। এসময় আটক করা হয়েছে কিশোরীর বাবা আবুল কালামকে।

বৃহস্পতিবার উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের রায়পুরা কান্দি গ্রাম থেকে ৮ম শ্রেণী পড়ুয়া মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে ভোলা সেভ কাস্ট্ররিতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় কিশোরীর বাবা ও মা কে আসামী করে মামলা দায়ের করেন স্থানীয় গ্রাম পুলিশ সফিকুল ইসলাম।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান, কিশোরীকে তার ঘরে মারধর করে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এমন অভিযোগ পেয়ে তাকে উদ্ধার করা হয়।

চরফ্যাশনের জিন্নাগড় এলাকার এক ছেলের সাথে কিশোরীর বিয়ে হয়েছে বলে দাবী করে কিশোরী। কিন্তু কোন প্রমাণাধি নেই।

স্থানীয় সূত্র জানায়, কিশোরীর ভগ্নিপতির বাড়ি চরফ্যাশনের জিন্নাগড় এলাকায়। ওই বাড়িতে আসা যাওয়ার সূত্রে পাশ্ববর্তী এক ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক হয়। তাদের বিয়েও হয় বলে কিশোরী দাবী করে। দুই সপ্তাহ আগে ওই ছেলের বাড়িতে গিয়ে অবস্থান করে কিশোরী। পরে স্থানীয়রা কিশোরীকে তার বাবা-মায়ের কাছে তুলে দেয়। সেখান থেকে বাড়িতে এনে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় প্রেমের টানে কিশোরী ঘর ছাড়বে, ভয়ে শিকলে বেঁধে রেখেছেন বাবা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:১৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১