সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

বিয়ের প্রলোভনে ধর্ষণ, পল্লী বিদ্যুতের লাইনম্যান কারাগারে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১ ১৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরিশালের গৌরনদী উপজেলায় পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের বিরুদ্ধে তালাকপ্রাপ্ত এক নারীকে (২১) বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে গৌরনদী থানায় ধর্ষণ মামলা করেছেন।

এ ঘটনায় অভিযুক্ত লাইনম্যান নাজমুল হাসান আকনকে গ্রেফতার করে বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

নাজমুল হাসান আকন মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ মাইচপাড়া গ্রামের মোসলেম আকনের ছেলে ও পল্লী বিদ্যুৎ গৌরনদী জোনাল অফিসের আওতাধীন শরিকল সাব-স্টেশনের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। ধর্ষণ মামলায় গ্রেফতারের খবর জানাজানি হলে লাইনম্যানের পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নির্যাতনের শিকার ওই নারীর বাড়ি গৌরনদী উপজেলায়। প্রায় এক বছর আগে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে।

মামলায় ওই নারী অভিযোগ করেন, এক মাস আগে তার বাড়ির পাশে পল্লী বিদ্যুতের লাইন মেরামত করতে আসেন নাজমুল হাসান। ওই সময় তার সঙ্গে নাজমুল হাসানের পরিচয় হয়। এর কিছুদিন পর তাদের আবার দেখা হয়। কথোপকথনের একপর্যায়ে নাজমুল হাসান তার মুঠোফোন নম্বর চেয়ে নেন। এরপর তিনি প্রায়ই ফোন দিয়ে তার সঙ্গে কথা বলতেন। কিছুদিন পর নাজমুল হাসান তাকে প্রেমের প্রস্তাব দেন।

পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সুবাদে গত ৯ জানুয়ারি সকাল ১০টার দিকে তিনি শরিকল সাব-স্টেশনে প্রেমিক নাজমুল হাসানের সঙ্গে দেখা করতে যান। সে সময় বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন নাজমুল হাসান। পরে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান নাজমুল হাসান। এ ঘটনায় বুধবার সকালে নাজমুল হাসানকে আসামি করে গৌরনদী থানায় ধর্ষণ মামলা করেন।

গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, মামলার পর শরিকল এলাকায় অভিযান চালিয়ে নাজমুল হাসানকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে সোপর্দ করা হয় বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পল্লী বিদ্যুৎ গৌরনদী জোনাল অফিসের ডিজিএম জুলফিকার হায়দার চৌধুরী বলেন, দুপুরে ধর্ষণ মামলায় লাইনম্যান নাজমুল হাসানের গ্রেফতারের বিষয়টি জানতে পারি। পরে ঊধ্বর্তন কর্মকর্তাদের নির্দেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়ের প্রলোভনে ধর্ষণ, পল্লী বিদ্যুতের লাইনম্যান কারাগারে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৫৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১