সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

অভিমানী মাকে ফিরিয়ে আনতে না পেরে সন্তানের আত্মহত্যা! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরগুনার তালতলীতে পুত্র ও পুত্রবধূর সাথে মা পিয়ারা বেগমের কথা কাটাকাটিকে কেন্দ্র করে মা তার বাবার বাড়ি চলে যায়। অভিমানী মাকে ফিরিয়ে আনতে না পেড়ে পুত্র এক সন্তানের জনক বাবুল মৃধা (৩২) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতে উপজেলার শারিকখালী ইউনিয়নের পশ্চিম বাদুর গাছা গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, ২০১২ সালে পারিবারিক ভাবে ওই ইউনিয়নের নলবুনিয়া এলাকার বাদল খাঁনের কন্যা মনিরা বেগমের সাথে পশ্চিম বাদুরগাছা গ্রামের নসু মৃধার পুত্র বাবুল মৃধার পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের পর থেকেই পুত্রবধূর সাথে শাশুড়ী পিয়ারা বেগমের বনিবনা হচ্ছিলোনা। গত এক সপ্তাহ পূর্বে মা পিয়ারা বেগমের সাথে পুত্রবধূ মনিরার কথার কাটাকাটি হয়। এর জের ধরে পুত্রবধূ ও সন্তানের উপর অভিমান করে মা পিয়ারা বেগম তার বাবার বাড়ি চলে যান।

গতকাল সোমবার সকালে অভিমানী মাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য পুত্র বাবুল মৃধা পাশের গ্রাম কচুপাত্রা তার নানার বাড়িতে যায়। মাকে ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হয়ে পুত্র চলে আসে। এরপর থেকেই সারাদিনেও বাবুলের কোন খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খোজাঁখুজিঁ করে। ওইদিন গভীর রাতে বাবুলের স্ত্রী বসতঘরের পাশে একটি রেইনট্রি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় বাবুলের মৃত্যু দেহ দেখতে পেয়ে ডাক চিৎকার করতে থাকেন। এসময় স্থানীয় প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে থানায় খবর দেয়।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।আজ (মঙ্গলবার) সকালে লাশ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করা হয়েছে।

তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অভিমানী মাকে ফিরিয়ে আনতে না পেরে সন্তানের আত্মহত্যা! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:২৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১