সংবাদ শিরোনাম ::
বরিশালে তিন লাখ টাকার জাল নোট আটক ১। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৪০:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১ ১৪৫ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স:: বরিশাল নগরীতে তিন লাখ টাকার জাল নোটসহ হাবিবুর রহমান হাবিব (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ। আজ রোববার (১০ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরীর মহাশ্মশানের পাশ থেকে তাকে আটক করা হয়। আটক হাবিবুর রহমান পটুয়াখালীর মোতালেব মোল্লার ছেলে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাবিবকে আটকের পর তার কাছ থেকে দুটি কাগজের প্যাকেটের মধ্য থেকে ১ হাজার টাকার দুটি এবং ৫০০ টাকার দুটি বান্ডিল উদ্ধার করা হয়।
যেখানে ৩ লাখ টাকার জাল নোট রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’


























