সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

হাত-পা ধরে বাবা, বালিশচাপা দেয় মা, পুরুষাঙ্গ কাটে বোন! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১ ৪৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: নিখোঁজের ১৮ দিন পর শুক্রবার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী বাজার সংলগ্ন নয়াগাঁও এলাকায় বাড়ির পাশের ডোবা থেকে হাসান (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ছেলেটির নিখোঁজ হওয়া, বাড়ির পাশের ডোবায় লাশ পাওয়া যাওয়া, স্থানীয় এক প্রভাবশালী ছেলের সাথে বিরোধ, মাদকাসক্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে হত্যাকাণ্ডকে ঘিরে রহস্য বাড়তে থাকে। তবে মাত্র একদিনের মাথায় হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত করেছে গজারিয়া থানা পুলিশ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলেটির বাবা-মা ও বোন তাকে হত্যার কথা স্বীকার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. রইছ উদ্দিন।

এদিকে এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ছেলেটির বাবা শামীম মিয়া (৪০), মা হাসিনা বেগম (৩৮) ও ছোট বোনকে (১৫) আটক করা হয়েছে।

রইছ উদ্দিন জানান, ঘটনার ১৮ দিন পর গতকাল শুক্রবার লাশ উদ্ধার করেন তারা। তবে বাড়ির এতো কাছে লাশ পাওয়া এবং হত্যাকাণ্ড নিয়ে স্বজনদের অসংলগ্ন বক্তব্যে প্রথম থেকে সন্দেহ হতে থাকে তাদের। ছেলেটির মা হাসিনা বেগম বলেন যে তিনি স্বপ্নে দেখেছেন প্রতিবেশি শাহ আলম তার ছেলেকে হত্যা করে লাশ ডোবায় ফেলে রেখেছে এতে তাদের সন্দেহ আরও বাড়তে থাকে। তবে ছেলেটি মাদকাসক্ত থাকায় এবং স্থানীয় প্রভাবশালী ছেলের সাথে বিরোধ থাকায় সবগুলো বিষয় মাথায় নিয়ে এগোতে থাকেন তারা।

এদিকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল চারজনকে আটক করা হয়। রাতভর জিজ্ঞাসাবাদে ছেলেটির বাবা-মা এবং বোন তাকে হত্যা করার কথা স্বীকার করে।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, গত ২১ ডিসেম্বর রাতে হাসানের আপন ছোট বোন প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে যাচ্ছিলেন। এ সময় তাকে জড়িয়ে ধরে হাসান। ধর্ষণ করার চেষ্টা করলে মেয়েটির আত্মচিৎকারে বাবা-মা ছুটে যান। এ সময়ে রাগের মাথায় হাসানের মা হাসিনা বেগম তাকে ঘরে নিয়ে মুখে বালিশ চেপে ধরেন। বাবা শামীম মিয়া তার হাত-পা ধরে রাখেন এবং ছোট বোন শিলা ধারালো ছুরি দিয়ে তার পুরুষাঙ্গ কেটে মৃত্যু নিশ্চিত করেন। আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এবং গামছা উদ্ধার করেছে।

মুন্সীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জামান জানান, নিহতের স্বজনরা প্রতিপক্ষ এক জনের ওপর দায় চাপাতে চেয়েছিলো। তারা মিথ্যা তথ্য দিয়ে বারবার পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তবে তাদের কথায় বিভ্রান্ত হয়নি পুলিশ। সঠিক তদন্ত শেষে এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত করেছেন তারা।

এদিকে বাবা-মা নিজের ছেলেকে হত্যা করেছে- এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সুশীল সমাজ বিষয়টিকে সামাজিক অবক্ষয়ের চূড়ান্ত পরিণতি বলে অভিহিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাত-পা ধরে বাবা, বালিশচাপা দেয় মা, পুরুষাঙ্গ কাটে বোন! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:৫৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১