সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

মদপানে ছাত্রলীগ নেতাসহ তিনজনের মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মদপানে ছাত্রলীগ নেতাসহ তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৯ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরও ছয়জন হাসপাতালে ভর্তি।

মৃতরা হলেন- উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু (৩২), মেঘনা কাদিরগঞ্জ এলাকার মো. মোক্তার মিয়ার ছেলে মোহসিন (২৩), জৈনপুর এলাকার সিদ্দিকের ছেলে তোফাজ্জল হোসেন (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে নিজ অফিসে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান বাবুসহ ১০-১৫ জন মদ পান করেন। এ সময় ৯-১০ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে শনিবার দুপুরে বাবুসহ তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে মৃত বাবুর ভাই ইউপি চেয়ারম্যান মাসুম অভিযোগ করে বলেন, কারও ইন্ধনে আমার ভাইকে হত্যার উদ্দেশে শুক্রবার রাতে খাদ্যের সঙ্গে বিষক্রিয়া মেশানো হয়েছে। এতে বাবুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আরও পাঁচ-ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। প্রশাসনের কাছে ঘটনার তদন্তের দাবি জানাচ্ছি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনার খবর পেয়ে ঢামেক হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুমের ভাই বাবু রয়েছে। তারা কীভাবে মারা গেছে তা ময়নাতদন্ত রিপোর্ট এলে জানা যাবে।

ঘটনার তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মদপানে ছাত্রলীগ নেতাসহ তিনজনের মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১