সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

পাকিস্তানের নতুন উদ্যোগ, বাংলাদেশি ভ্রমণে সব ধরনের ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উষ্ণতা সৃষ্টির লক্ষ্যে নতুন উদ্যোগ নিল পাকিস্তান। বাংলাদেশি নাগরিকদের জন্য পাকিস্তান ভ্রমণে ভিসার ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিল দেশটি। ফলে ভিসা প্রাপ্তিতে পূর্বে আরোপিত কড়াকড়ি নিয়মের মধ্যে পড়বেন না বাংলাদেশিরা।

বৃহস্পতিবার বাংলাদেশে নব-নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত একথা জানিয়েছেন।

এদিন নতুন হাই-কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠকের পর এ অগ্রগতির ব্যাপারে জানান।

বৈঠক পরবর্তী এক বিবৃতিতে পাকিস্তানি দূতাবাস জানায়, “বাংলাদেশিদের ভ্রমণে সকল প্রকার ভিসা নিষেধাজ্ঞা বাতিল করেছে পাকিস্তান। বৈঠকে উভয়পক্ষই সকল স্তরে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার ব্যাপারে একমত পোষণ করেছে। ”

পাকিস্তানি গণমাধ্যম এ ঘোষণাকে দক্ষিণ এশিয়ার দুই মুসলিম দেশের মধ্যে সম্পর্কের উষ্ণতা সৃষ্টির নতুন উদাহরণ বলে উল্লেখ করে।

তারা বলেছে, গত বছরের জুলাইয়ে হাসিনা-ইমরান ফোনালাপের পর এই প্রথম ভিসা শিথিলের ঘোষণা দিয়েছে তাদের দেশ।
তুর্কি বার্তা সংস্থা আনাদলু এজেন্সি’কে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানি হাই-কমিশনার বলেছেন, এবার তারা বাংলাদেশের পক্ষ থেকেও একইরকম সিদ্ধান্ত আশা করছেন।

“বাংলাদেশে এখনও পাকিস্তানি নাগরিকদের ভ্রমণে বেশকিছু কড়াকড়ি রয়েছে, আমি বিষয়টি এদেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেছি এবং তাকে আমাদের পক্ষ থেকে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথাও জানানো হয়েছে,” যোগ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাকিস্তানের নতুন উদ্যোগ, বাংলাদেশি ভ্রমণে সব ধরনের ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:৩৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১