সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

নলছিটির রুম্মান হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১ ১৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রুম্মান হত্যার ঘটনায় ৪দিনেও আসামী গ্রেপ্তার না হওয়ায় এলাকাবাসী জিরো পয়েন্টে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
এ সময় ঘন্টাব্যাপী মহা-সড়ক অবরোধ করেন তারা। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধরা।

গত রোববার (৩ জানুয়ারি) সন্ধ্যায় ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরো পয়েন্ট সংলগ্ন দপদপিয়া গ্রামে প্রতিপক্ষের হাতে নির্মম ভাবে খুন হয় বিএ প্রথম বর্ষের ছাত্র আনিস বিশ্বাস রুম্মান। সে লেখা পড়ার পাশাপাশি ব্রীজের টোলে আদায়ের চাকুরী করত। ঘটনার পরদিন নিহত রুম্মানের চাচাতো ভাই মিঠু বিশ্বাস বাদী হয়ে ২২ জনকে আসামী করে নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু হত্যা কান্ডের ৪দিনেও আসামীরা কেউ গ্রেপ্তার না হওয়ায় বিক্ষুব্ধ এলাকাবাসী ও রুম্মানের স্বজনরা সড়ক অবরোধ করেন। শত নারী পুরুষ এ কর্মসূচিতে যোগ দেন। এসময় বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালিসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যানবাহন আটকা পড়ে। ঘটনাস্থলে পুলিশের উর্ধ্বতন কর্তকর্তা গিয়ে আসামী গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিলে বিক্ষুব্ধরা অবরোধ ভাঙে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নলছিটির রুম্মান হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৩০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১