সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

সন্তানসহ অন্যের স্ত্রীকে ‘ভাগিয়ে নিয়ে’ সংসার, পুলিশ সদস্য প্রত্যাহার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সন্তানসহ অন্যের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে সংসার করছেন পুলিশ সদস্য আব্দুর রহমান কনক। এ ব্যাপারে ওই নারীর স্বামীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর যশোর সদর উপজেলার তালবাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এ পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে। ওই নারী রংপুর শহরের তাজহাট এলাকার বিপ্লবের স্ত্রী।

জানা গেছে, ১২ বছরের সংসার জীবনে এ দম্পতির দু’টি সন্তান রয়েছে।

গত ২৫ নভেম্বর ওই নারী তার স্বামীকে ডিভোর্স না দিয়েই পুলিশ সদস্য আব্দুর রহমানের সাথে পালিয়ে যান এবং সেই থেকে যশোরের একটি ভাড়া বাসায় পুলিশ সদস্য আব্দুর রহমানের সাথে বসবাস করছিলেন। এ ব্যাপারে গত ৪ জানুয়ারি ওই নারীর স্বামী বিপ্লব রংপুরের তাজহাট থানায় একটি অভিযোগ করেন।
বিপ্লবের স্বজনরা জানান, থানা অভিযোগটিকে মামলা হিসেবে গ্রহণ করেনি। তবে বলেন, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

যশোরের পলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, এটি পারিবারিক ঘটনা। এ ব্যাপারে আদালতে মামলা হলে তারা তাদের মতো করে ফেস করবেন। তবে পুলিশ বিভাগের পক্ষ থেকে বুধবার কনস্টেবল আব্দুর রহমান কনককে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ কনস্টেবল আব্দুর রহমান কনক বলেন, আমি কারও স্ত্রীকে ভাগিয়ে নিয়ে আসিনি। সে স্বেচ্ছায় আমার কাছে চলে এসেছে। শুনেছি তার স্বামীকে ডিভোর্স দিয়েই এসেছে সে।

তিনি বলেন, মোবাইল ফোনে পরিচয় থেকেই তাদের দু’জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সন্তানসহ অন্যের স্ত্রীকে ‘ভাগিয়ে নিয়ে’ সংসার, পুলিশ সদস্য প্রত্যাহার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৪১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১