সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

বরিশালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: লাশ ফেলে পালালেন ডাক্তার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১ ১২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বরিশালে চিকিৎসকের গাফিলতিতে আন্নি আক্তার নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বেঙ্গল হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টার নামের একটি বেসরকারি ক্লিনিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর সেখানকার চিকিৎসক ও দায়িত্বরতরা পালিয়ে গেছেন।

আন্নি আক্তার বরিশাল নগরীর কাটপট্টি এলাকার বাসিন্দা বরিশাল সিটি কর্পোরেশনের অস্থায়ী কর্মচারী সামিউল ইসলাম সীমান্তর স্ত্রী।

মৃতের স্বজনেরা সাংবাদিকদের জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় আন্নিকে প্রসবের জন্য ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডা. আফিয়া সুলতানার তত্ত্বাবধানে একটি পুত্র সন্তানের জন্ম দেন আন্নি। রোগী অপরেশন থিয়েটারে থাকতেই চিকিৎসকরা আন্নির স্বজনদের জানান তার জরায়ুতে টিউমার রয়েছে। দ্রুত সেটি অপারেশন করা প্রয়োজন। রোগীর শারীরক অবস্থা ভালো থাকলে টিউমার অপারেশনের জন্য অনুমতি দেন স্বজনেরা। একই সাথে শরীরের অবস্থা ভালো না থাকলে অপরেশন করতে নিষেধ করেন।

কিন্তু এরপরে তার শরীরে অবস্থা ভালো জানিয়ে টিউমার অপারেশনের কথা বলেন চিকিৎসকরা। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসকরা এসে জানান রোগীর অবস্থা সংকটাপন্ন এবং দ্রুত শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরমর্শ দেন।

দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক স্বজনদের জানান রোগীর অনেক আগেই মৃত্যু হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্বজনরা আন্নির লাশ ফের বেঙ্গল হাসপাতালে নিয়ে যান। কিন্তু ঘটনাটি বুঝতে পেরে হাসপাতালের চিকিৎসক ও দায়িত্বরতরা পালিয়ে যান। মৃতের স্বজনরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেছেন।

এ বিষয়ে কোতয়ালি মডেল থানার সহকারি পুলিশ কমিশনার (এসি) মো. রাসেল জানান, ক্লিনিকে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ক্লিনিকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: লাশ ফেলে পালালেন ডাক্তার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১