সংবাদ শিরোনাম ::
চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার

ভারতকে নিষিদ্ধ করতে চায় আমেরিকা! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১ ১৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
চুক্তির মাধ্যমে রাশিয়া থেকে ৫টি উন্নত মানের এয়ার ডিফেন্স সিস্টেম এস-৪০০ কিনতে যাচ্ছে ভারত। ২০১৮ সালের করা সে চুক্তি অনুযায়ী এগুলোর আর্থিক মূল্য পাঁচ বিলিয়ন ডলার। তবে রাশিয়ার সাথে ভারতের এই অস্ত্র চুক্তিকে কোনো ভাবেই মেনে নিতে পারছে না ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

এবার ভারতকে এক প্রকার নিষেধাজ্ঞার হুমকিই দিয়ে বসেছে দেশটি। সেই পদক্ষেপেই এক ধাপ এগিয়ে এই বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করছে মার্কিন কংগ্রেসের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস। এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ইকোনোমিক টাইমস।
জানা গেছে, যুক্তরাষ্ট্র ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছে ভারত যদি রাশিয়ার কাছ থেকে এই এয়ার ডিফেন্স সিস্টেম কেনে তাহলে আগামী দিনে বেশ কিছু নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে নয়াদিল্লিকে। তবে মার্কিন এই হুঁশিয়ারি উপেক্ষা করেই চুক্তি অনুযায়ী প্রথম কিস্তিতে প্রায় ৮০০ মিলিয়ন ডলার রাশিয়াকে দিয়ে দিয়েছে ভারত।

২০২১ সালের নভেম্বরে রাশিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, আমেরিকার এই নিষেধাজ্ঞার হুঁশিয়ারি উপেক্ষা করেই ভারতের সঙ্গে সমস্ত রকমের প্রতিরক্ষা চুক্তি একে একে কার্যকর করে চলবে দেশটি।
তবে ভারত প্রথম দেশ নয় যার বিরুদ্ধে এই এস-৪০০ কেনার জন্য নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। ভারতের আগে রাশিয়ার কাছ থেকে এই অস্ত্র কেনে তুরস্ক। যার ফলে ইতিমধ্যে আমেরিকার নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে ন্যাটো সদস্য সেই দেশকে।

তবে আমেরিকার এই রিপোর্টটিকে খুব বেশি পাত্তা দিতে নারাজ ভারত। মূলত মস্কোর সঙ্গে পরীক্ষিত বন্ধুত্ব বজায় রেখেই আমেরিকার সঙ্গে সম্পর্ক মজবুত করতে চায় নয়াদিল্লি। তাছাড়া, কৌশলগত কারণে এশিয়ায় চীনকে রুখতে ভারতের ওপরই ভরসা রাখতে হবে ওয়াশিংটনকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতকে নিষিদ্ধ করতে চায় আমেরিকা! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:০৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১