কার্পাসডাঙ্গায় ফেনসিডিল সহ ৪ জন যুবক আটক: আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৩:৪৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১ ১৬২ বার পড়া হয়েছে

মো: জাকিরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রতিনি::-
অদ্য ০৫/০১/২০২১ খ্রিঃ তারিখ জনাব, মোঃ আব্দুল খালেক, অফিসার ইনচার্জ, দামুড়হুদা মডেল থানা, চুয়াডাঙ্গা এর নির্দেশে এসআই মোঃ আতিকুর রহমান জুয়েল, সঙ্গীয় এএসআই মোঃ জাহিদুল ইসলাম, কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প ও সঙ্গীয় ফোর্সসহ দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গা গ্রামস্থ খ্রিস্টিয়ান করবস্থান ক্রাইষ্ট চার্চ, চার্চ অব বাংলাদেশ এর গেটের সামনে কার্পাসডাঙ্গা টু কুতুবপুরগামী পাকা রাস্তার উপর থেকে ১৯:৩০ ঘটিকার সময় আসামী ১। মোঃ আলমগীর হোসেন (৩২), পিং-মোঃ খয়বার আলী, ২। মোঃ ইবনে সাঈদ @ রাজা (৩৫), পিং-মোঃ সিদ্দিক আলী, ৩। মোঃ ওমর ফারুক @ সুমন (২৫), পিং-মোঃ ইসমাইল হোসেন, সর্ব সাং-মুন্সিগঞ্জ, ৪। মোঃ কামাল পারভেজ @ জুয়েল (২৫), পিং-মোঃ আব্দুল আলী, সাং-হৈদারপুর, সর্ব থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গাগনদেরকে ০৪ (চার) বোতল ফেন্সিডিল ও ০২ টি মোটর সাইকেলসহ ধৃত করা হয়। ধৃত আসামীগনদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানার মামলা নং-০১, তাং-০৫/০১/২০২১, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারনির ক্রমিক নং-১৪(ক)/৩৮/৪১ রুজু করত: আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।


























