সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চড়া দামে পচা মাছ বিক্রি।  রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা  বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

শাকিব খানকে সম্মাননা জানালো হোটেল র‌্যাডিসন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১ ১৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
দেশীয় চলচ্চিত্রে বর্তমান সময়ের সেরা নায়ক তিনি। কাজ করে যাচ্ছেন প্রায় ‍দুই দশক ধরে। কোটি দর্শকের ভালোবাসা পেয়েছেন। তার অর্জনের ঝুলিতে যোগ হয়েছে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা স্বীকৃতি ও সম্মননা।

সেই ধারাবাহিকতায় সম্প্রতি শাকিব খান একটি বিশেষ সম্মাননা পেয়েছেন ঢাকার পাঁচতারা হোটেল র‌্যাডিসন ব্লু’র পক্ষ থেকে।

গেল ৩ জানুয়ারি হোটেলটি ‘উইমেন’স রিট্রিটস’ নামে নতুন একটি প্যাকেজ চালু করেছে। এই প্যাকেজ চালু উপলক্ষে এক অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন শাকিব। তখনই তার হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন হোটেলটির ব্যবস্থাপক আলেকজান্ডার।

এ সম্মাননা পেয়ে আপ্লুত শাকিব বলেন, ‘র‌্যাডিসনের সঙ্গে আমার সম্পর্কটা খুবই ভালো। তাদের কাছ থেকে সবসময়ই সম্মান পেয়ে এসেছি। আমিও সুযোগ হলে এখানে আসি। আমার সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘নবাব এলএলবি’র শুটিংও করেছি এখানে

তাদের কাছ থেকে এই সম্মাননা পেয়ে খুব ভালো লাগছে।’

এদিকে মুক্তির অপেক্ষায় আছে শাকিব অভিনীত ‘নবাব এলএলবি’ সিনেমাটির দ্বিতীয় কিস্তি। পাশাপাশি নতুন বছরে নতুন চমক দেয়ার অপেক্ষায় রয়েছেন ঢালিউডের ‘কিং খান’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাকিব খানকে সম্মাননা জানালো হোটেল র‌্যাডিসন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:২৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১