সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

শতভাগ পেশাদারিত্বের সাথে জনসেবা নিশ্চিত করতে হবে : অতিরিক্ত পুলিশ কমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশাল মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বলেছেন, শতভাগ পেশাদারিত্বের সাথে জনসেবা নিশ্চিত করতে হবে। পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে মানবিক পুলিশিং এর ধারা অব্যাহত রাখতে মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নেতৃত্বে বরিশাল মেট্রোপলিটন এলাকায় বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, ওপেন হাউজ ডে, স্কুল ভিজিট, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সচেতনতা মূলক বক্তব্য প্রদান করা সহ নানামুখী সেবামূলক কার্যক্রম অব্যাহত আছে। নারী শিশু ও প্রতিবন্ধীদের জন্য প্রতিটি থানায় আলাদা ডেস্ক ওপেন করা হয়েছে। ৯৯৯ (ট্রিপল নাইন) এর মত জাতীয় জরুরী সেবা চালু করা হয়েছে। ভুক্তভোগীদের পরিচয় গোপন রেখে তাদের কাছ থেকে তথ্য জানার জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজ ও ওয়েবসাইট রয়েছে। তাছাড়াও বিভিন্ন ধরনের অ্যাপস ডেভলপ্ট করা হচ্ছে।’

সোমবার (৪ জানুয়ারি) ১১ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা চত্বরে বন্দর থানা কর্তৃক আয়োজিত ‘ওপেন হাউজ ডে’ সভায় তিনি একথা বলেন।

এ সময়ে তিনি ওপেন হাউজ ডে সভায় উপস্থিত হয়ে ওপেন হাউজ ডে সভা আয়োজনের উদ্দেশ্য বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করার জন্য আগত সকলকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন ভুক্তভোগীর কথা শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। কাঙ্ক্ষিত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সমাজের সকল শ্রেণী-পেশার মানুসকে পুলিশের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য তিনি সকলকে আহবান জানান।

সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (বন্দর থানা) শারমিন সুলতানা রাখি, বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ ও বন্দর থানা এলাকার সকল শ্রেণী পেশার মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শতভাগ পেশাদারিত্বের সাথে জনসেবা নিশ্চিত করতে হবে : অতিরিক্ত পুলিশ কমিশনার

আপডেট সময় : ১২:২১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১