সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

বছরের প্রথম দিনেই বাংলাদেশে ৯২৩৬ শিশুর জন্ম। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১ ১৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
২০২১ সালের প্রথম দিনে (১ জানুয়ারি) বাংলাদেশে জন্ম নিয়েছে ৯ হাজার ২৩৬ শিশু। দিনটিতে বিশ্বজুড়ে ৩ লাখ ৭১ হাজারের বেশি শিশু জন্ম নিয়েছে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিটা ফোরে এ তথ্য জানিয়ে বলেন, ১ জানুয়ারি জন্ম নেওয়া শিশুরা ১ বছর আগের চেয়েও অনেক বেশি আলাদা এক পৃথিবীতে এসেছে। প্রতিবছরের মতো এবারও বিশ্বের প্রথম নবজাতক জন্মগ্রহণ করেছে প্রশান্ত মহাসাগরীয় ফিজি দ্বীপপুঞ্জে এবং প্রথম দিনের হিসাবে শেষ শিশুটির জন্ম যুক্তরাষ্ট্রে।
এদিন বিশ্বব্যাপী মোট যত শিশু জন্মগ্রহণ করেছে, তার অর্ধেকই রয়েছে ১০টি দেশে। ইউনিসেফের তালিকা অনুযায়ী, এ তালিকায় সবার ওপরে থাকা ভারতে ২০২১ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেছে ৫৯ হাজার ৯৯৫ জন নবজাতক। এরপরই যথাক্রমে রয়েছে চীন (৩৫,৬১৫), নাইজেরিয়া (২১,৪৩৯), পাকিস্তান (১৪,১৬১), ইন্দোনেশিয়া (১২,৩৩৬), ইথিওপিয়া (১২,০০৬), যুক্তরাষ্ট্র (১০,৩১২), মিশর (৯,৪৫৫), বাংলাদেশ (৯,২৩৬) ও কঙ্গো প্রজাতন্ত্র (৮,৬৪০)।
ইউনিসেফের অনুমান, ২০২১ সালে বিশ্বজুড়ে ১৪০ মিলিয়ন শিশু জন্মগ্রহণ করবে। এদিকে চলতি বছরই ৭৫ বছর পূর্তি করতে যাচ্ছে ইউনিসেফ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বছরের প্রথম দিনেই বাংলাদেশে ৯২৩৬ শিশুর জন্ম। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১