সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

পটুয়াখালীতে মোটা হতে গরুর ট্যাবলেট খেয়ে মৃত্যুশয্যায় গৃহবধূ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১ ১৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনায় মোটা হওয়ার জন্য গরুর মোটাতাজাকরণ ট্যাবলেট খেয়ে মৃত্যুশয্যায় ফাসমাউন (২২) নামে এক গৃহবধূ।

শুক্রবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদর ইউনিয়নের হাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। ফাসমাউন উপজেলার হাজিরহাট এলাকার মোঃ আনিচুর রহমানের স্ত্রী এবং এক কন্যাসন্তানের জননী।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, ফাসমাউনের স্বামী খুলনায় একটি কোম্পানিতে চাকরি করেন। ওই গৃহবধূ শুক্রবার রাতের খাবার শেষে গরুর মোটাতাজাকরণ ট্যাবলেট (একমি কোম্পানির এ্যানোরা ভেট) খেয়ে ঘুমাতে যান। কিছুক্ষণ পর ওই গৃহবধূ পেটে প্রচণ্ড ব্যথায় চিৎকার শুরু করেন। তার চিৎকারে শ্বশুরবাড়ির লোকজন তাকে দশমিনা হাসপাতালে ভর্তি করেন। শনিবার ফাসমাউনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিমে প্রেরণ করেন।

কর্তব্যরত চিকিৎসক ডা. অনিক মিত্র জানান, রোগীর অবস্থার উন্নতি না হওয়ায় বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সায়েম আল সালাউদ্দিন জানান, গরুর মোটাতাজাকরণ ট্যাবলেট মানুষে খেলে বিষক্রিয়ায় মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়া হজমশক্তি ভালো থাকলে পরবর্তীতে নানাবিধ রোগে আক্রান্ত হতে থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালীতে মোটা হতে গরুর ট্যাবলেট খেয়ে মৃত্যুশয্যায় গৃহবধূ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১