সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

৭৮ পাউন্ডের কেক কেটে রাষ্ট্রপতির জন্মদিন পালন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১ ৩৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ৭৮তম জন্মদিন। আর দাদার জন্মদিনে অংশ নিতে ঢাকা থেকে ছুটে আসেন চলচ্চিত্র অভিনেতা সায়মন সাদিক।

শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ সংলগ্ন নরসুন্দা মুক্তমঞ্চে ৭৮ পাউন্ড ওজনের কেক কেটে পালন করা হয় হাওরের কৃতি সন্তান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জন্মদিন। মুক্তমঞ্চ ও এর আশপাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতির জন্মদিনের আনুষ্ঠানিকতা দেখতে ছুটে আসেন কয়েক হাজার মানুষ।

রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষে কেক কাটা ছাড়াও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে নরসুন্দা নদীর ওপর নৌকার আদলে নির্মিত মঞ্চে অতিথিদের নিয়ে কেক কাটা হয়।

জন্মদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জন্মদিন উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আজিজুল হক।

পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা পরিষদের চেয়ারমান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া, রাষ্ট্রপতির ছোট ছেলে রাসেল আহমেদ তুহিন, চিত্রনায়ক সায়মন সাদিকসহ শহরের বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৯৪৪ সালের পহেলা জানুয়ারি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৭৮ পাউন্ডের কেক কেটে রাষ্ট্রপতির জন্মদিন পালন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:০৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১