সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

সরকারের সাথে আলেম সমাজের বিভাজন চায় নাস্তিকরা: মামুনুল হক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, বর্তমান সরকারের সাথে আলেম সমাজের বিভাজন সৃষ্টি করতে নাস্তিক-মুরতাদরা সরকারকে ভুল তথ্য উপস্থাপন করে আলেমদের সাথে সরকারকে মুখোমুখি করছে। আমাদের বক্তব্যগুলোকে কাটছাঁট করে বিভ্রান্তিমূলকভাবে প্রচার করে দেশে সংঘাত সৃষ্টি করতে তারা মরিয়া হয়ে উঠেছে।

শুক্রবার (১ জানুয়ারি) জুমার নামাজের পরে জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দি সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এসময় মামুনুল হক বলেন, বর্তমান নাস্তিক্যবাদী গোষ্ঠিদের থেকে আল্লামা শাহ আহমদ শফী রহ. এ দেশের মুসলমান তৌহিদি জনতাকে হেফাজত করিয়েছিলেন।

২০১৩ সালে নাস্তিকদের যে আস্ফালন সৃষ্টি হয়েছিল, যুবতীদের রাস্তায় নামিয়ে রাত ১২টায় এমরান এইচ সরকার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল, দেশের অনেক মন্ত্রী-এমপি তার কথায় উঠ-বস করত। যেন সেই কুলাঙ্গারই তখন রাষ্টের অলিখিত প্রধান ছিল। বর্তমান শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে আমার আপনার সন্তানদেরকে নাস্তিক্যবাদী পাঠদান করাচ্ছে। দ্রুত এ শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে অন্যথায় আমাদের সন্তানরাও নাস্তিক্যবাদীর শিক্ষায় শিক্ষিত হবে।
মাহফিলের শেষ অধিবেশন ছিল সমাবর্তন তথা দাওরা হাদীস (মাস্টার্স) উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সম্মাননা পাগড়ি প্রদান। শিক্ষার্থীরা আবেগঘন পরিবেশে পাগড়ি গ্রহণ করেন। পাগড়ি প্রদান শেষে মজলিসে ইদারীর প্রধান মুফতী আজম আল্লামা আব্দুচ্ছালাম চাটগামী মূল্যবান নসীহত করে মুনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্তি করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সরকারের সাথে আলেম সমাজের বিভাজন চায় নাস্তিকরা: মামুনুল হক

আপডেট সময় : ০৪:৪০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১