দামুড়হুদায় চাচাতো দুলা ভাইয়ের লাঠির আঘাতে শ্যালক শফিকুল খুন: আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৫:৩৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১ ১৫০ বার পড়া হয়েছে

মো: জাকিরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি::-
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া গ্রামের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো দুলা ভাইয়ের লাঠির আঘাতে শ্যালক শফিকুল ইসলাম (৪০) খুন হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে বলদিয়া গ্রামের কালাম ও শফিকুলের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল সন্ধ্যা ৫ টার দিকে উভয়ের মধ্যে কথাকাটাকাটি ও বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আ.সামাদের ঘরজামায় কালাম বাঙ্গাল এর কাঠের বাটামের আঘাতে শফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। আহত হয় নিহতের আরেক ভাই বিল্লাল হোসেন (৫৫) এ সময় স্থানীয় লোকজন দর্শনা থানার পুলিশকে খবর দিলে দর্শনা থানার অফিসার ইনর্চাজ ওসি মাহাব্বুর রহমান কাজল এর নির্দেশে এস আই সাইফুল ইসলাম এ এস আই মহিউদ্দিন সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং বড়বলদিয়া গ্রামে মৃত শুকুর আলীর ছেলে শফিকুল ইসলাম কে মৃত অবস্থায় দেখতে পায়। পরে লাশটি উদ্ধার করে দর্শনা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মাহাব্বুর রহমান কাজল নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


























