সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

খাগড়াছড়ির আলুটিলায় ‘রিছাং ঝর্নার’ পানিতে ডুবে ২ পর্যটকের মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোবারক হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়ির বিনোদন কেন্দ্র আলুটিলা এলাকার ‘রিছাং ঝর্নার’ পানিতে ডুবে ২ পর্যটকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের র“খোই চৌধুরী পাড়ার প্রীতম নাথ(২৩) এবং লক্ষীপুরের বাসিন্দা অপু চন্দ্র দাশ(২৪)। প্রীতম খাগড়াছড়ি জেলা শহরের পানখাইয়া পাড়া এলাকার মৃত দুলাল নাথের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকালে দুই বন্ধু মোটরসাইকেলে করে ঝর্নায় ঘুরতে আসেন। এক পর্যায়ে তারা পাহাড় বেয়ে ঝর্নার উপরের অংশে উঠার চেষ্টা করেন। এসময় পা পিছলে দুইজনই নিচে পড়ে পানির গভিরে চলে যান। শরীরের বিভিন্ন অংশে আঘাত প্রাপ্ত হয় এবং সাঁতার না জানার কারণে ২জনেই পানিতে ডুবে মৃত্যু বরণ করেন।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী সাংবাদিকদের জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খাগড়াছড়ির আলুটিলায় ‘রিছাং ঝর্নার’ পানিতে ডুবে ২ পর্যটকের মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১