সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে দ্বিতীয় স্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫১:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০ ১২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে দ্বিতীয় স্ত্রী। পরে মুমূর্ষু অবস্থায় ইব্রাহীমকে (৫৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বামীর পুরুষাঙ্গ কেটে রাতেই দ্বিতীয় স্ত্রী শাহীনুর বেগম পালিয়ে গেছেন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের মালামত নামক এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, সাত বছর আগে বন্দরের মালামত এলাকার মৃত ওমর আলী বেপারীর ছেলে ইব্রাহীম প্রথম স্ত্রী হাসিনা বেগমকে রেখে চার সন্তানের জননী শাহীনুর বেগমকে দ্বিতীয় বিবাহ করেন। মঙ্গলবার রাতে পারিবারিক বিষয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। গভীর রাতে স্ত্রী শাহীনুর বেগম ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে পালিয়ে যান।

আহত ইব্রাহীমের প্রথম স্ত্রীর মেয়ে আইরীন জানান, বাবা দ্বিতীয় বিয়ে করার পর তাদের বাড়িতে আর থাকেন না। সে সৎমাকে নিয়ে অন্য বাড়িতে বসবাস করতেন। বাবার পুরুষাঙ্গ কেটে ফেলার খবর পেয়ে রাত ৩টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

তিনি আরও জানান, সৎমা শাহীনুর বন্দরের হালুয়াপাড়া এলাকার মৃত হযরত আলীর মেয়ে। তিনি ছিলেন তার মামি শাশুড়ি। বিয়ের পর থেকে আমাদের সঙ্গে বাবা তেমন যোগাযোগ রাখেননি।

এ ব্যাপারে ধামগড় ইউপি চেয়ারম্যান মাসুম আহাম্মেদ সাংবাদিকদের জানান, ইব্রাহীমকে নিয়ে কয়েক দফা সালিশ হয়েছে। তবে তার পুরুষাঙ্গ কাটার বিষয়টি আমার জানা নেই।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দীন ভূঁইয়া সাংবাদিকদের জানান, ঘটনার খবর পেয়েছি; তবে কেউ অভিযোগ করেনি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে দ্বিতীয় স্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৫১:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০