সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

ভোটাধিকার ‘ফিরিয়ে আনতে’ ত্যাগ স্বীকারের আহ্বান নুরুলের। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫২:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০ ১৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণ ভোট দিতে পারেননি বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক। দেশের ১৮ কোটি মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রাজধানীর কারওয়ান বাজার মোড়ে আজ বুধবার দুপুরে এক সমাবেশ থেকে নুরুল হক এ আহ্বান জানান। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিতে দিনটিকে ‘ভোটাধিকার হরণ দিবস’ আখ্যা দিয়ে আজ দুপুরে কালো পতাকা মিছিল করে নুরুলের সংগঠন ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ। মিছিলটি রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে শুরু হয়ে কাকরাইল, মৌচাক, মগবাজার ও হাতিরঝিল মোড় হয়ে কারওয়ান বাজার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে নুরুল অভিযোগ করেন, ২০১৪ সালের পর থেকে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে স্বৈরতন্ত্র কায়েম করেছে আওয়ামী লীগ। প্রশাসন ও আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগের গুন্ডাবাহিনী মিলে জনগণের ভোটাধিকার হরণ করেছে।

নুরুল বলেন, ‘ভোটাধিকার হরণ দিবসে আমরা জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, রক্ত ছাড়া কোনো সংগ্রাম সফল হয়নি, ত্যাগ ছাড়া ইতিহাসে কোনো সফলতা আসেনি। সুতরাং ১৮ কোটি মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আজকে আপনাদের রক্ত দিতে হবে। গণতন্ত্র ও আইনের শাসন ফিরিয়ে আনতে আপনাদের ত্যাগ স্বীকার করতে হবে। রক্ত দিতে ও ত্যাগ করতে প্রস্তুত থাকলেই মুক্তিযুদ্ধের সোনার বাংলা গড়া সম্ভব।’

ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান বলেন, বর্তমান স্বৈরাচারী সরকারের সময় ঘনিয়ে এসেছে। সসম্মানে বিদায় নিতে চাইলে অবিলম্বে তাদের একটি মধ্যবর্তী নির্বাচন দিতে হবে। সমাবেশে অন্যদের মধ্যে যুব অধিকার পরিষদের আহ্বায়ক আতাউল্লাহ বক্তব্য দেন৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোটাধিকার ‘ফিরিয়ে আনতে’ ত্যাগ স্বীকারের আহ্বান নুরুলের। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:৫২:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০