সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

১২ বছরে বানানো ৫০০ কোটির প্রাসাদে থাকেনি ১ দিনও, রয়েছেন কারাগারে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের সরকারপাড়া গ্রাম। গ্রামে প্রবেশ করতে গেলে আপনাকে স্বাগত জানাবে শ্বেতপাথরের তৈরি বিশাল প্রাসাদ। আপনার মনে হতে পারে লন্ডনের ভিক্টোরিয়া মেমোরিয়াল।

প্রতিদিন শত শত দর্শক দেখতে যান ওই অট্টালিকা। দর্শকদের জন্য সেখানে গড়ে উঠছে হোটেল-মোটেল। বাড়ি ঘিরে ধীরে ধীরে তৈরি হচ্ছে পর্যটন এলাকা। ফলে বাড়ির মালিক কে বা কিভাবে তৈরি হলো বাড়ি তা নিয়ে আগ্রহ বাড়ছে।
জানা গেছে, ওই ভবনটি পাশে আরেকটি সুদর্শন ভবন রয়েছে। বাড়ি দু’টিতে বসবাস করেন মাত্র ১ জন ব্যক্তি। তবে তিনি বাড়ির মালিক নন। কেয়ারটেকার হিসেবে রাখা হয়েছে ওই ব্যক্তিকে।

স্থানীয়রা জানান, ১২ বছর ধরে এ বাড়ি দু‘টি নির্মাণ করা হয়েছে। এতে খরচ করা হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা! ২০০৬ সালে এর নির্মাণ কাজ শুরু হয়। শেষ হয় ২০১৮ সালে।
বাড়ি দু’টির মালিকের নাম সাখাওয়াত হোসেন টুটুল। গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে তিনি। টুটুল এখন দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কারাবাসে রয়েছেন। তবে এতো টাকা টুটুল কোথায় পেয়েছেন তা কেউ বলতে পারেনি।
২০০৬ সালে হঠাৎ করেই পৈতৃক টিনের বাড়ির পাশে প্রায় ১০ বিঘা জমির উপর বাড়ি নির্মাণ শুরু করেন টুটুল। পাশাপাশি দু’টি বিল্ডিং তৈরি করেন তিনি। এর বাইরের দেয়াল ও সীমানা প্রাচীরে শ্বেতপাথর ব্যবহার করা হয়েছে।
বাড়িটির দরজা-জানালায় দামি কাঠ, প্রাচীন নকশা খোদাই ও প্রতিটি ঘরেই লাগানো হয়েছে এয়ার কন্ডিশনার। ভেতরে ঢুকলে মনে হবে কোনো ফাইভ স্টার হোটেল বা তার চেয়েও বেশি।
বাড়ির তত্ত্বাবধায়ক জয়ন্ত কুমার জানান, অপরিচিত লোকজনকে ভেতরে প্রবেশের অনুমতি দিতে কর্তৃপক্ষের নিষেধ আছে।
টুটুলের বড় ভাই ফজলুল বারি জানান, এই বাড়ির কারণেই টুটুলকে জেলে যেতে হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১২ বছরে বানানো ৫০০ কোটির প্রাসাদে থাকেনি ১ দিনও, রয়েছেন কারাগারে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৩০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০