সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

তিনি একজন ‘স্মার্ট মাদক’ ব্যবসায়ী! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ ২০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি গণপরিবহনে মাদকের চালান ঢুকবে রাজধানীতে-এমন তথ্যে মহাসড়কে টহল জোরদার করেন গাজীপুর র‍্যাব সদস্যরা।

রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর হাইটেক পার্কের সামনে তল্লাশি চলছে। হঠাৎ একটি বাসে সন্ধান মেলে স্মার্ট এক মাদক ব্যবসায়ীর। দেখে বোঝার উপায় নেই লোকটিকে। কোট টাইপরা স্মার্ট লোকটির কাছেই পাওয়া গেল ব্যাগভর্তি ফেনসিডিল। তার কালো রঙের ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৭০ বোতল ফেনসিডিল।
গাজীপুর র‍্যাব-১-এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন সময় সংবাদকে জানান, আটকৃত মাদক ব্যবসায়ীর নাম দিলোয়ার হোসেন। ষাটোর্ধ্ব এই ব্যবসায়ী ঢাকা, আশুলিয়া, গাবতলীসহ বিভিন্ন স্থানে অভিনব কৌশলে মাদক সাপ্লাই দিয়ে আসছিলেন। প্রতি দুই থেকে তিন দিন পরপর সে মাদকের চালান নিয়ে রাজধানীতে প্রবেশ করত। আটককৃত ওই ব্যক্তিকে কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তিনি একজন ‘স্মার্ট মাদক’ ব্যবসায়ী! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:২৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০