সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

ইভিএম বাংলাদেশের জন্য উপযোগী নয়: মির্জা ফখরুল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১২:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইভিএম বাংলাদেশের জন্য উপযোগী কোন ব্যবস্থা নয়। স্থানীয় পর্যায় ইভিএম নিয়ে যাওয়ার পিছনে একটি উদ্দেশ্য কাজ করছে। সেটা হল পুরোপুরি বর্তমান সরকারকে সহযোগিতা করা।

সোমবার বিকাল ৫টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্যান্য যে সব দেশে ইভিএম চালু আছে, সেটা হচ্ছে একটা পেপার ব্যাংক। সেখানে যে সিমব্যালে ভোট দেয়া হয় সেটার একটা রিসিপ্ট দেয়া হয়। এখানে সেই ব্যবস্থা নেই। সে জন্য জালিয়াতি, ভোট চুরির যথেষ্ট সুযোগ রয়ে গেছে।

এই নির্বাচন কমিশন অযোগ্য, ব্যর্থ।
প্রথম ধাপের পৌরসভা নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচন নিয়ে জনগণের কোনোরকম আগ্রহ নেই। ইভিএম ব্যবহার করে ভোট দিলে ভোটার একটা কাগজ পায় সেটা পর্যন্ত ভোটারদের দেয়া হয় না। দেশের বিভিন্ন এলাকায় পৌরসভা নির্বাচনে সরকারি দলের ভোট কেন্দ্র দখল, চুরির অভিযোগ এনে নির্বাচন কমিশনের পদত্যাগসহ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈরমুর রহমান, সহ-সভাপতি ও পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, বিএনপি নেতা আব্দুল হামিদসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইভিএম বাংলাদেশের জন্য উপযোগী নয়: মির্জা ফখরুল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:১২:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০