সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

স্বামী চা খেতে যাওয়ায় স্ত্রীর অভিমানী আত্মহত্যা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০ ১৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
স্ত্রীর কথা অমান্য করে চা খেতে যাওয়ায় স্বামীর ওপর অভিমান করে ফরিদপুরের বোয়ালমারীতে পিঞ্জিরা বেগম নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ঘোষপুর ইউনিয়নের লংকারচর গ্রামের আব্দুল্লাহ মোল্যার স্ত্রী।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে ওই গৃহবধূ আত্মহত্যা করেন।
জানা গেছে, স্বামী আব্দুল্লাহ মোল্যা রাতে চা খাওয়ার কথা বলে বাইরে যেতে চাইলে পিঞ্জিরা বেগম বাধা দেন। কিন্তু আব্দুল্লাহ সেই কথা উপেক্ষা করে বাড়ির বাইরে চলে গেলে পিঞ্জিরা বেগম বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করে। শুক্রবার মরদেহ ময়নাতদন্ত করতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
লাশ উদ্ধারকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপ-পরিদর্শক পলাশ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই সন্তানের জননী পিঞ্জিরা বেগমের মরদেহ রাতেই উদ্ধার করা হয়েছে।
মৃতের চাচাতো ভাই ময়না ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের শফিকুল ইসলাম বাদী হয়ে শুক্রবার দুপুরে বোয়ালমারী থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন বলে জানিয়েছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামী চা খেতে যাওয়ায় স্ত্রীর অভিমানী আত্মহত্যা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:২০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০