সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

চুয়াডাঙ্গায় নিখোঁজ হওয়া যুবকের লাশ আমবাগান থেকে উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০ ২০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর নয়ন, স্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গায় সাকিব হোসেন (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬শে ডিসেম্বর) বেলা ১টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত সাকিব হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। গত এক সপ্তাহ যাবৎ সে নিখোঁজ ছিলো। লাশের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সাকিব গত ১৯শে ডিসেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁঁজির পরও তার কোন সন্ধান না পেয়ে দুশ্চিন্তায় পড়ে যায় পরিবার৷ শনিবার দুপুরে কৃষকরা মাঠে কাজ শেষে বাড়ি ফেরার পথে যদুপুর গ্রামের মকবুল হোসেনের আমবাগানে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। তবে হত্যার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু এখনো পর্যন্ত জানা যায়নি।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বেগমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আসলাম হোসেন। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় নিখোঁজ হওয়া যুবকের লাশ আমবাগান থেকে উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০