সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

করোনার নতুন ধরনে আক্রান্ত বেশি হবে তরুণরা, দাবি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরন আরও বেশি সংক্রামক বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। এই ধরনটি তরুণদের বেশি আঘাত হানবে। এ ছাড়া কিছুটা বেশি টিকা প্রতিরোধী হওয়ায় ভ্যাকসিন নিয়েও নতুন করে ভাবতে হচ্ছে গবেষকদের।

ব্রিটেনে দক্ষিণ আফ্রিকা থেকে আসা দুই ব্যক্তির দেহে শনাক্ত হয়েছে আরেক ধরনের কোভিড, যা আরও শক্তিশালী ও দ্রুত ছড়াতে সক্ষম। শুধু তাই নয়, গবেষকরা বলছেন এই ধরনটিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে তরুণরা।
শুরুতে বিজ্ঞানীরা জানিয়েছিলেন, এ পর্যন্ত উদ্ভাবিত ভ্যাকসিনেই ভোল পাল্টানো কোভিড প্রতিরোধ করা সম্ভব। তবে এবার তারা বলছেন, দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া ভাইরাসটি কোভিড উনিশের চেয়ে বেশি টিকা প্রতিরোধী। ভ্যাকসিনের পূর্ণ কার্যকারিতা নিয়েও শঙ্কা রয়েছে।
দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া ফাইভ জিরো ওয়ান ওয়াই ডট ভিটু ভ্যারিয়েন্টের ভাইরাসটি নিয়ে এখনো বিস্তর গবেষণা চলছে। কোভিড জয়ীদেরও নতুন ধরনে আক্রান্ত হওয়ার বেশ ঝুঁকি রয়েছে।

ল্যানক্যাস্টার ইউনিভার্সিটির প্রভাষক মু. মুনির বলেন, সাধারণ কোভিড স্ট্রেইনের চেয়ে এটি ৭০ ভাগ বেশি সংক্রামক। এর মধ্যেই আমরা এখন উৎসবের মৌসুমে রয়েছি। তাই সামাজিক সংক্রমণের ঝুঁকি অনেক বেশি। যে কোনো মুহূর্তে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়তে পারে।
দ্রুত সংক্রামক, টিকা প্রতিরোধী, পুনরায় আক্রান্ত হওয়ার মতো গুরুতর বৈশিষ্ট্যের কারণে এখন থেকেই এটির বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনার নতুন ধরনে আক্রান্ত বেশি হবে তরুণরা, দাবি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০