সংবাদ শিরোনাম ::
​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত ভুমি অফিস কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীকে শাস্তিস্বরুপ স্ট্যান্ডরিলিজ বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাবুগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান তেঁতুলিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বদলে যাচ্ছে সব ফোন নম্বর। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০ ২১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়েব ডেস্ক

উন্নত ও আধুনিক সেবা নিশ্চিতের লক্ষ্যে বিটিসিএল-এর সকল গ্রাহকের নম্বর ১১ ডিজিটের নম্বরে পরিবর্তন করা হবে বলে জানিয়েছে বিটিসিএল। মঙ্গলবার (৪ আগস্ট) একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বিটিসিএল।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে গুলশান টেলিফোন এক্সচেঞ্জের ৯৮৪, ৯৮৫, ৯৮৬, ৯৮৮, ৯৮৯ গ্রুপের নম্বরসমূহ সাত ডিজিটের পরিবর্তে ১১ ডিজিটের নম্বর দ্বারা পরিবর্তন করা হবে। এই নিয়ম অনুযায়ী ৯৮৬, ৯৮৮, ৯৮৯ গ্রুপের নম্বরসমূহের শেষ পাঁচ ডিজিট অপরিবর্তিত থাকবে। এ ছাড়া ৯৮৪, ৯৮৫ গ্রুপের নম্বরসমূহ নতুন নম্বর দ্বারা পরিবর্তিত হবে।

সারা দেশকে ৫টি জোনে ভাগ করে পরিবর্তন শুরু করবে বিটিসিএল। ফলে একই জোনের ভিতরে যে কোনো স্থানে টেলিফোন স্থানান্তর করলে তার টেলিফোন নম্বর অপরিবর্তিত থাকবে। তবে অন্য জোনে স্থানান্তর করলে শুধুমাত্র প্রথম ডিজিট অর্থাৎ জোন কোডটি পরিবর্তন হবে, বাকী সব ডিজিট একই থাকবে। প্রাথমিকভাবে গুলশান এক্সচেঞ্জের আওতাধীন নম্বরসমূহ ১১ ডিজিটে পরিবর্তনের মাধ্যমে একাজ শুরু করবে বিটিসিএল।

যেমন- গুলশান টেলিফোন এক্সচেঞ্জের পুরাতন ‘৯৮৮৭৪৮৮’ নম্বরটি পরিবর্তিত হয়ে ‘০২ ২২২২-৮৭৪৮৮’ হবে। বিটিসিএল থেকে বিটিসিএল কিংবা মোবাইল থেকে বিটিসিএল নম্বরে কল করতে পরিবর্তিত ১১ ডিজিট ডায়াল করতে হবে। বাংলাদেশের বাইরে থেকে গুলশানের এ নম্বরে কল করতে হলে ‘৮৮০ ২ ২২২২-৮৭৪৮৮’ নম্বরে কল করতে হবে। অর্থাৎ বহিঃবাংলাদেশ হতে কলের ক্ষেত্রে ১৩টি ডিজিট চাপতে হবে।

পরিবর্তিত নম্বরসমূহের তালিকা বিটিসিএল ওয়েবসাইট www.btcl.gov.bd এ পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বদলে যাচ্ছে সব ফোন নম্বর। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৪৮:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০