সংবাদ শিরোনাম ::
দেশের ওষুধ উৎপাদনকারী ৩৭ কোম্পানির লাইসেন্স বাতিল। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:২০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০ ১৯৮ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স: দেশের ওষুধ উৎপাদনকারী ৩৭টি কোম্পানির লাইসেন্স সাময়িক বাতিল করা হয়েছে। শর্ত পূরণ না করা ও মানহীন ওষুধ উৎপাদন করায় ঔষধ প্রশাসন অধিদপ্তর এসব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করে। এগুলোর মধ্যে ১২টি অ্যালোপ্যাথি, ১৪টি ইউনানী ও ১১টি আয়ুর্বেদিক ওষুধ কোম্পানি। এর মধ্যে একটি সরকারি প্রতিষ্ঠানও রয়েছে। গত মঙ্গলবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক এবং লাইসেন্সিং অথরিটি (ড্রাগস) মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এসব কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়।


























