সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

আওয়ামী লীগে পদ পেলেন চিত্রনায়ক ফেরদৌস। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০ ২৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ফেরদৌস আহমেদ। বাংলা সিনেমার ব্যাপক জনপ্রিয় অভিনেতা। গণ্ডি পেরিয়ে ওপার বাংলার সিনেমাতেও অভিনয় করেছিলেন ফেরদৌস। অভিনয় গুণে দুই বাংলায় সমান জনপ্রিয় লাভ করেছেন এ অভিনেতা।

অভিনয়ের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত জনপ্রিয় এ নায়ক। দলীয় বিভিন্ন অনুষ্ঠানে প্রথম সারিতে দেখা যায় তাকে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে জাতিসংঘের ৭৩তম অধিবেশনেও যোগ দিয়েছিলেন ফেরদৌস।
এবার দলীয় পদ পেয়েছেন এ অভিনেতা। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ৫৪ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ফেরদৌসের রাজনীতিতে আসার বিষয়টি নিয়ে ধোঁয়াশা ছিল মিডিয়া পাড়ায়। গেল জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দৌড়েও তার নাম শোনা গিয়েছিল। যশোর-৩ আসন থেকে ভবিষ্যতে নির্বাচনও করতে পারেন তিনি। এমনটাও শোনা যায় ফিল্মপাড়ার বিভিন্ন আলোচনায়।
১৯৯৭ সালে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেছেন ফেরদৌস। ১৯৯৭ সালে ‘বুকের ভিতর আগুন’ সিনেমায় প্রথম অভিনয় করেন তিনি। তারপর শাবনূর, ঋতুপর্ণা, পূর্ণিমা, পপি, শাবনূর, মৌসুমীর সঙ্গে জুটিবদ্ধ হয়ে উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা।
ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে চারবার ‘শ্রেষ্ঠ অভিনেতা’ ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার এবং টেলি সিনে অ্যাওয়ার্ডসসহ অনেক সম্মাননা পেয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আওয়ামী লীগে পদ পেলেন চিত্রনায়ক ফেরদৌস। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০